সমবায় সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের পল্লী উন্নয়ন কার্যালয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অলিউল্লাহ খানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

সভাপতি পদে সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন, সহ-সভাপতি দীন মোহাম্মদ মোল্লা, সদস্য দুলাল মিয়া, হাজী হারুন উর রশীদ, বাদল বিশ্বাস বিভিন্ন পদে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উল্লেখ্য, আগামী ২৫ আগষ্ট রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভাপতি প্রার্থী মনির হোসেন বলেন, আমি সভাপতি নির্বাচিত হলে সমবায় সমিতির কৃষকদের সর্বোচ্চ সহযোগীতা করবো। সদস্যরা যাতে করে ঝামেলাহীনভাবে ঋণ পায় সে ব্যবস্থা করবো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর