টানা ১০ দিন ধরে, বানভাসীদের পাশে ছাত্রলীগ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের চেরাগের আলগার চরের বন্যা দুর্গত আড়াইশ পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ব্রহ্মপুত্রের উৎসমুখ এই চরে পানি তোড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানায় চরের বান্যা দুর্গত মানুষগুলো।

মঙ্গলবার (৩০ জুলাই) প্রত্যন্ত দুর্গম চেরাগের আলগার চরে কুড়িগ্রাম প্রেসক্লাবের তত্বাবধানে ও ছাত্রলীগ সভাপতি রেজানুল হক শোভনের নিজস্ব সহায়তায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বানভাসীদের কিছুটা কষ্ট লাঘবে ১০ দিন ধরে কুড়িগ্রাম জেলার দুর্গম চরাঞ্চল ছাড়াও উলিপুর, চিলমারী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী, কচাকাটা উপজেলার বানভাসি মানুষের জন্য ত্রাণ সহায়তা হিসেবে নগদ টাকাসহ শুকনো খাবার, চাল, ডাল, তেল, জরুরী ঔষধ বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে ৩০ লাখ টাকা নগদ, সাড়ে ৪ লাখ টাকার শুকনো খাবার এবং সাড়ে ৫ লাখ টাকার চাল-ডালসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রীগের চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমগুলোতে কুড়িগ্রাম জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশ নিচ্ছেন।
গত রবিবার (২১ জুলাই) কুড়িগ্রাম শহর লাগোয়া ধরলা সেতু এলাকায় বানভাসী পরিবারের মাঝে ছাত্রলীগের ত্রান সহায়তা বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। তারপর থেকে বিভিন্ন চরে সহায়তার জন্য ছুটে বেড়াচ্ছে ছাত্রলীগের কর্মীরা। ত্রাণ বিতরণকালে ছাত্রলীগ সভাপতি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবাবের সদস্যদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তার সহায়তায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় শুকনো খাবার, নগদ অর্থ সহ বিভিন্ন নিত্যপণ্য বিতরণ অব্যাহত রয়েছে।

দুর্গম এলাকাগুলোতে ত্রাণ বিতরণকালে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, “যে কোনও দুর্যোগে ছাত্রলীগ বরাবরই মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সারাদেশে ত্রাণ সামগ্রী বিতরণ করছি, বন্যার্ত মানুষের সহযোগিতা করছি। দুর্যোগ মোকাবেলায সরকার যা যা করণীয় সবই করছে। আমরা এ দুর্যোগ শিগগিরই কাটিয়ে উঠব ইনশাল্লাহ। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের মানুষের কল্যানে কাজ করে। তাই মানুষের যেকোন দুর্যোগে বা বিপদে আমরা পাশে দাঁড়িয়ে দুর্ভোগ লাঘবে কাজ করে যাবো।”

কুড়িগ্রাম প্রেসক্লাবের তত্বাবধানে ও ছাত্রলীগ সভাপতি রেজানুল হক শোভনের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক আতাউর রহমান বিপ্লব, বিশিষ্ট কবি ও সাংবাদিক মিজান খন্দকার, স্থানীয় জনপ্রতিনিধি কালু মিয়া, জেলা ছাত্রলীগের লিংকন, আলামিন প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর