হাতের স্পর্শে জ্বলছে বাল্ব, এক নজর দেখতে মানুষের ভিড়

শিরোনাম দেখে চোখ কপালে বসার কথা।কারণ বিদ্যুতের লাইন ছাড়া কিভাবে এটা সম্ভব!পাঠক, অসম্ভব মনে হলেও এমন এক বাস্তবতার দেখা মিলেছে। শুধু হাত দিয়ে ছুঁয়ে দিলেই জ্বলে উঠছে বৈদ্যুতিক বাল্ব।

অদ্ভুত এই কাণ্ড ঘটাচ্ছে ভারতের তেলেঙ্গানার আদিলাবাদের দুই ভাই-বোন। আদিলাবাদ জেলার ভেলা মন্ডলের সিরসানা গ্রামের ওই ভাইবোনের নাম সমীর এবং সানিয়া।

শুধু তারা হাত দিয়ে স্পর্শ করলেই জ্বলে উঠছে এলইডি বাল্ব। কৃষক বাবা শেখ চাঁদ পাশার দুই ছোট্ট সন্তানের এই আজব ক্ষমতা আচমকা তাদেরকে খবরের শিরোনাম করে তুলেছে।

আর এমন হতচকিয়ে যাওয়া কাণ্ড এলকায় ছড়িয়ে পড়তেই রীতিমতো হৈইচৈই পড়েছে ওই এলাকায়।এক নজর দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।

পাশা জানিয়েছেন, কয়েকদিন আগে তিনি ঘরের জন্য একটি এলইডি বাল্ব কিনে আনেন। সমীর আবদার করে সেটা বাবার কাছ থেকে নিয়ে ধরতেই বাল্বটি জ্বলে ওঠে। চমকে ওঠেন পাশা।

এমন কাণ্ড দেখে অবাখ হয়েছেন খোদ বাবা সমীর।নিজেকেও বিশ্বস করাতে পারছেন না।তাই বার বার ছেলেকে বলেন হাত দিয়ে ধরতে। আর প্রতিবারই তাকে অবাক করে জ্বলতে থাকে আলো। ভাইয়ের এই অদ্ভুত ক্ষমতা বোনের মধ্যেও আছে কি-না তা দেখতে মেয়ে সানিয়াকেও বাল্বটি ধরতে বলেন পাশা।

যথারীতি সানিয়ার স্পর্শেও জ্বলে ওঠে বাল্ব। এরপর তিনি নিজে বাল্বটি ছুঁয়ে দেখেন। কিন্তু তখন আর বাল্বটি জ্বলেনি। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে আদিলাবাদ জেলায়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর