জেলা পুলিশের সচেতনতামূলক সমাবেশ

পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে’ এই গুজবকে কেন্দ্র করে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি রোধে এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সৃষ্ট ভয়-ভীতি দূর করা ও সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করছে শেরপুর জেলা পুলিশ। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম’র নির্দেশে ২৯ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল উচ্চ বিদ্যালয়ের ছেলে ধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এসময় বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গুজব প্রতিরোধ এবং ডেঙ্গু জ্বরে করণীয় বিষয়ে জেলা পুলিশের ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ছেলে ধরা এই গুজব রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা মূলক দিক নির্দেশনা ও আলোচনা করা হয়। একই সাথে শিক্ষক, অভিভাবকগণের সহযোগিতা কামনা করেন। এছাড়াও কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ অথবা শেরপুর জেলা পুলিশের কন্টোল রুম- ০১৭৬৯৬৯৩৪৪০, ০১৫৫৮৪৯৫৭১৮ এ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর