পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ভাতিজার স্ত্রীর সঙ্গে চাচার পরকীয়া সহ্য করতে না পেরে ২ সন্তানের জনক ভাতিজা মিটুল হোসেন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে,গতকাল ২৯ জুলাই সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ছিনাই ইউপির মহিধর খন্ডক্ষেত্র গ্রামে। গতকাল সোমবার রাতে রাজারহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। চাচা শ্বশুর তছলিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও পরকীয়ার সঙ্গে লিপ্ত অভিযুক্ত গৃহবধু বিরুদ্ধে মামলা দায়ের হয়নি।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের মহির উদ্দিনের পুত্র মিটুল হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে তার স্ত্রী (২১) এর আপন চাচা শ্বশুর তছলিম উদ্দীনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। বাড়ীতে এসে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটা-কাটি হয়। এরই সুত্র ধরে অপমান সহ্য করতে না পেরে ২৮ জুলাই রাতে মিটুল হোসেন তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।

পরদিন,২৯ জুলাই সোমবার সকালে বাড়ীর লোকজন মিটুলের আত্মহত্যার দৃশ্য দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে ফাঁস থেকে লাশ মাটিতে নামায়। তাৎক্ষণিকভাবে মিটুলের চাচা প্রেমিক তছলিম উদ্দীন (৪২) দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। এ বিষয়ে হত্যাকান্ডের স্বীকার মিটুল হোসেনের অপর চাচা মোসলেম উদ্দিন বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে তার ভাই তসলিম উদ্দিনের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সোমবার রাতে এ ঘটনায় রাজারহাট থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে,একটি আত্মহত্যার বিষয়ে ইউডি মামলা এবং অপরটি ধর্ষনের চেষ্টায় তছলিম উদ্দিনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত তছলিম উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর