জামালপুরের সরিষাবাড়ীতে ইত্তেফাকুল ওলামার ত্রান বিতরন করা হয়েছে। সোমবার দিন ব্যাপি জেলা ইত্তেফাকুল ওলামার উদ্যোগে ও সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ ত্রান বিতরন করা হয়।
জানা যায়, ইত্তেফাকুল ওলামার উদ্যোগে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের টাকুরিয়া বটতলা, আওনা ইউনিয়নের জেটি ঘাট, পিংনা ইউনিয়নের হাট খোলা, নলসন্ধা, ডাকাতিয়া মেন্দা, কমলিবাড়ী, বালিয়া মেন্দা সহ বিভিন্ন এলাকায় শুকনো খাবার হিসেবে চাউল, চিড়া, ডাউল, খাবার স্যালাইন বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ইত্তেফাকুল ওলামার সাধারন সম্পাদক মাও: মুহাম্মদ আলী খান, অর্থ সম্পাদক মাও: শহিদুল্লাহ, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও: নাজমুল হুদা ফয়জী, সাধারন সম্পাদক মাও: আইয়ুব আলী অানসারী, উপজেলা কিন্ডার গার্ডেন সমিতির সহ সভাপতি ও বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম, উপজেলা সাংবাদিক সংস্থার সহ সভাপতি ও এশিয়ান টিভি/ভোরের কাগজ প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির সহ অন্যান্যরা।
বার্তাবাজার/কে.জে.পি