লাশ উদ্ধারের একদিন পর নারীর মাথা উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোর নদী থেকে এক অজ্ঞাত মাথাবিহীন নারীর লাশ উদ্ধারের ১দিন পর নদী থেকে মাথা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঐ নদীর ধানগড়া ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ফুলজোর নদীর কিনারা থেকে মাথা উদ্ধার করা হয়।

রবিবার (২৮ জুলাই) বেলা ১১ টার দিকে ফুলজোর নদীর ধানগড়া ব্রীজের নিচ থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করেছিলো পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান,স্থানীয়রা মাথাটি নদীতে ভাসমান দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে রাত ৮টার দিকে মাথাটি থানায় নিয়ে আসে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর