ইবিতে তারুণ্যের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আনন্দ র‍্যালিসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করে এর সদস্যরা।

দিনের কার্যক্রমের শুরুতে সংগঠনটির স্বেচ্ছাসেবকদের নিয়ে আনন্দ র‍্যালি বের করে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান,সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো: শাহজাহান মন্ডল প্রমুখ।
এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেক কাটা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভাপতি শেখ রাইয়ান উদ্দীন বলেন,তারুণ্য শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠনই নয়, এটি একটি একাডেমি। যেখানে সদস্যদের মানবিকতার দীক্ষা দেওয়া হয়। তারুণদের শক্তি ও মেধাকে কাজে লাগিয়ে ” তারুণ্য” একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা রাখবে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর