ইবিতে পথনাটক ‘পন্তা আকালী’ মঞ্চায়িত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মঞ্চস্থ হয়েছে পথ নাটক ‘পন্তা আকালী’। জনপ্রিয় নাট্যজন মান্নান হীরার এই পথনাটক মঞ্চে পরিবেশন করেছে বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি)।

সোমবার মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিশাত উর্মির নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এই নাটক মঞ্চস্থ হয় পরবর্তীতে বৃষ্টির কারনে এর বাকি অংশ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে এটি মঞ্চায়ন করা হয়।

মুলত উত্তরাঞ্চলের গরিব কৃষকদের ক্ষুধাকেন্দ্রীক হতাশা ও তথাকথিত বুদ্ধিজীবীদের দৃষ্টিকোন এই নাটকের প্রধান উপজীব্য বলে জানায় এর কলাকুশলীরা।

নাটকটিতে অভিনয় করেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের সদস্য নাহিদ হাসান, মিনহাজুল হক রোমান,আদনান আলীম পাটোয়ারী, ফাতিমাতুজ যোহরা ইরানি,ইসতিয়াক আহমেদ,পিয়াস, বিন্দু প্রমুখ।

এসময় উপস্থিত থেকে আইন ও শরিয়াহ অনুষদের ডীন প্রফেসর রেবা মন্ডল, ল ডিপার্টমেন্টের শিক্ষক প্রফেসর শাহজাহান মন্ডল, লোক প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মুন্সি মুরতাজা আলী এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী নাটকটি উপভোগ করেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর