যশোর বেনাপোল পোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। বিকালে ইয়াবাসহ আটক করা হয়।আটককৃত ফরহাদ হোসেন (৩৫) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালে মাসুদ করিম জানান,গোপন সংবাদে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে পুটখালী সীমান্ত থেকে বেনাপোলের দিকে যাবে।এমন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করেন।
আটক ইয়াবা ট্যাবলেটর মূল্য প্রায় ৩০লাখ টাকা বলে জানিয়েছেন।আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার যশোর কোর্ট হাজতে প্রেরন করা হবে ।
বার্তাবাজার/এসআর