সাতক্ষীরা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান(পিপিএম)’র সাথে সৌজন্য সাক্ষাত বিনিময় করেছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও তৃণমূলস্তরের জনপ্রতিনিধিগণ। সোমবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত বিনিময় করেন কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা কাজী আসাদুজ্জামান শাহাজাদা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ”লীগ নেতা সামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মাস্টার নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান আ”লীগ নেতা(ভারপ্রাপ্ত) আবুল কালাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ।
সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত শেষে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনির-উল-গিয়াসের সাথে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত বিনিমিয় করেছেন বলে জানা যায়। অপরদিকে– সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) এর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুুষের অগ্রণী ভূমিকার বিষয়টি মতবিনিময়কালে উঠে আসে। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎমিশ, কলারোয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী প্রমুখ।
বার্তাবাজার/আরএইচ