সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে অসহায় গরীব মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
সরকার প্রতি বছর ঈদ-উল-ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে অসহায় গরীব পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরন করে আসছেন। এরই আওতায় কুল্যা ইউনিয়নে ৫ হাজার পরিবারের মাঝে ১৫ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কার্ডধারীদের মধ্যে সোমবার ৯টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে চাউল বিতরনের মাধ্যমে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিতরন কার্যক্রম চলবে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার এস এম আজিজুল হক। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, সচিব, মেম্বার আলমগীর হোসেন আঙ্গুর, নজরুল ইসলাম, উত্তম কুমার দাশ, বিশ্বনাথ সরকার, ইব্রাহিম হোসেন, মহিলা মেম্বার বিউটি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/আরএইচ