ডেঙ্গু সাতক্ষীরা সদর হাসপাতালে “ ডেঙ্গুকর্ণার ” খোলা হয়েছে। সোমবার ডেঙ্গু আক্রান্ত আরো ২ জন নতুন রোগি সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে একজন মহিলা রয়েছে।
এনিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগির সংখ্যা দাঁড়ালো ১২জন। এদের মধ্যে ৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।
এদিকে, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সাইফুল্লাহ আল কাফিকে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব দেয়া হয়েছে।
ডা: সাইফুল্লাহ আল কাফি জানান, রোববার পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগির সংখ্যা ১২ জন।
এদেও মধ্যে ৩ জন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। সাতক্ষীরা সদর হাসপাতালের নীচ তলার ৬ নং ওয়ার্ডকে ডেঙ্গু কর্ণার হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গু রোগি আসলেই এই কর্ণারে তাদের রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এদেক, সোমবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীন সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগিদের খোঁজ খবর নেন। এ সময় তার সাথে ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: আসাদুজ্জামান।
হাসপাতাল পরিদর্শন শেষে সিভিল সার্জন বলেন, সাতক্ষীরা জেলায় সোমবার সকাল পর্যন্ত ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে। তাদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
বার্তাবাজার/আরএইচ