ভ্রাম্যমান আদালতের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

নোয়াখালীর মাইজদীতে হাসপাতাল রোডের স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার ৩০ মিনিটের মধ্যে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রোকনুজ্জামান নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেয় ।

অভিযানে স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টর চেম্বারকে টেকনিশিয়ান ছাড়া ল্যাব পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, লাইসেন্সের নির্দেশাবলীর লঙ্ঘন, প্যাথলোজিস্ট না থাকা, রেডিও গ্রাফার, ল্যাব টেকনেশিয়ান না থাকায়, অপরিছন্নতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা এবং ৩০ মিনিটের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
এসময় ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের হাসপাতাল কর্নার বন্ধ করে দেয়া হয়।

জেলা প্রশানসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামান খান বার্তা বাজারকে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর