ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেরা শিক্ষকরা পাবেন উপাচার্য স্বর্ণপদক।শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ “উপাচার্য’ স্বর্ণ পদক” সম্মাননা প্রবর্তন করেন।
জানা যায়,শিক্ষা ও গবেষনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ২০১৯ সাল থেকেই এই সম্মাননা প্রদান করা হবে।বিশ্ববিদ্যালয়ের ১১৪তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরবর্তীতে ২৪৪তম সিন্ডিকেট সভায় সেটি অনুমোদিত হয়।
সোমবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সভা কক্ষে উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী সভাপতিত্বে “উপাচার্য স্বর্ণ পদক” সম্মাননা নীতিমালা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্টার এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যায়ের ৮টি অনুষদের ৮জন শিক্ষক, সকল অনুষদের মধ্য থেকে একজন শিক্ষক অথবা একটি গবেষণা টিম এবং একটি বিভাগ/ইনস্টিটিউটকে এই সম্মাননা প্রদান করা হবে।
বার্তাবাজার/আরএইচ