নরসিংদীতে শুরু হয়েছে ৭ দিন হব্যাপী ফল ও বৃক্ষ মেলা। মেলায় দেশী-বিদেশী, ফলদ-বনজ এবং ঔষধীগুণ সম্পন্ন শতাধিক প্রজাতির গাছের চারা নিয়ে জেলা-উপজেলার বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক স্টল অংশ নিচ্ছে।
সোমবার (২৯ জুলাই) বিকেলে নরসিংদীর নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনের মাঠে এ মেলার উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক)।
নরসিংদী জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বনবিভাগ (ঢাকা)’র যৌথ আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এ সময় সদর উপজেলার
পরিষদ চেয়ারম্যান সফর আলী ভুঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শোভন কুমার ধর, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/আরএইচ