প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আজ সকাল ১১ টায় সিলেট রেজিষ্ট্রি মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে বলেন, যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে এবং দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বর্তমান সরকার বৈদেশিক কর্মসংস্থানের জন্য যুবদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, মেধা ও যোগ্যতা দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, মেধা, দক্ষতা ও যোগ্যতা ছাড়া কেউ রাজনীতিতে সফল হতে পারবে না। উন্নত বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সকলকে সংগঠনের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মোহসিন কামরানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মোহাম্মদ আতাউর রহমান, এডভোকেট বেলাল হোসেন প্রমুখ।
বার্তাবাজার/আরএইচ