এবার কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগী ১১১ জন

কিশোরগঞ্জের অধিকাংশ হাসপাতাল গুলোতে উদ্বেগজনক ভাবে ডেঙ্গু রোগীদের ভীড় বাড়তে দেখা গেছে।

এছাড়াও গত কয়েক দিনে ডেঙ্গুতে আক্রান্ত অন্তত ১৪ জনকে জরুরি অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে রোববার (২৮ জুলাই) রেফার্ড করা হয়েছে ৩ জনকে।

কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের হিসেব মতে, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় ২০ জন রোগী ভর্তি হয়েছেন।

কিশোরগঞ্জের পদোন্নতী প্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানালেন, সোমবার (২৯ জুলাই) দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ১৮ জন ভর্তি হয়েছেন। এ হাসপাতালে এখন পর্যন্ত মোট ভর্তি ২৩ জন রয়েছেন। চিকিৎসা নিয়েছেন ৪০ জন।

এদিকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১জন ভর্তি রয়েছেন।

এছাড়া করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ২জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেেেক্স ১জন ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, আমরা এ পর্যন্ত ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর লিস্ট পেয়েছি। তবে রোগীদের প্রায় সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

ভিডিও….

ঢাকার ডেঙ্গু আতংক এখন কিশোরগঞ্জে, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, সতর্ক চিকিৎসকমহল

ঢাকার ডেঙ্গু আতংক এখন কিশোরগঞ্জে, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, সতর্ক চিকিৎসকমহল

Gepostet von Barta Bazar am Montag, 29. Juli 2019

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর