কেন্দ্রিয় কমিটির নির্দেশ মতে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় ত্রান কমিটি দ্বিতীয় দিনের মতো শেরপুরের বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন । ২৯ জুলাই দুপুর ১২.৩০ মিনিটে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বেঙ্গেরমোড় বালুরঘাট এলাকায় এই ত্রান সামগ্রী বিতরন করেন।
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল’র সভাপতিত্বে ত্রান কর্মসুচির নেতৃত্ব দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় নজরুল ইসলাম খান সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বালুরঘাটে পৃথক ২ টি সমাবেশে বক্তৃতা প্রদান করেন। বক্তৃতাকালে নজরুল ইসলাম খান বন্যা কবলিত এলাকা সমুহ কে দুর্গত এলাকা ঘোষনা করে আগামী ফসল না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রান সহায়তা প্রদান এবং সুদ সহ কৃষি ঋন মওকুফ, সুদমুক্ত নতুন কৃষি ঋন ও বিনা মুল্যে সার,বীজ, কীট নাশক ঔষধ প্রদান করতে সরকারের কাছে দাবি জানান ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাজাহান, ডা: এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স, সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, সহ সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন, কেন্দ্রীয় ত্রান কমিটির সদস্য জাকির হোসেন বাবলু ।এছাড়াও শেরপুর শহর বিএনপি, সদর থানা বিএনপি, জেলা ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিডিও…..
কেন্দ্রীয় বিএনপির উদ্দ্যোগে শেরপুরে বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন
কেন্দ্রিয় কমিটির নির্দেশ মতে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় ত্রান কমিটি দ্বিতীয় দিনের মতো শেরপুরের বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন
Gepostet von Barta Bazar am Montag, 29. Juli 2019
বার্তাবাজার/এসআর