মেয়াদাত্তীর্ন শিশুখাদ্য জব্দ, মালিকের কারাদন্ড

ওসাতক্ষীরার দেবহাটায় মেয়াদাত্তীর্ন ও নিন্মমানের শিশুখাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদাত্তীর্ন শিশুখাদ্য জব্দ ও কারখানার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১২টায় উপজেলার কুলিয়া ভুমি অফিস সংলগ্ন খাল পাড় এলাকার একটি অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসকর কার্যালয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।

দীর্ঘদিন ধরে সেখানে একটি অবৈধ কারখানায় নিম্ন মানের শিশু খাদ্য তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের তিনি সেখানে অভিযান চালিয়ে উক্ত অবৈধ কারখানা বন্ধসহ বিপুল পরিমান মেয়াদাত্তীর্ন শিশুখাদ্য জব্দ ও কারখানা মালিক আমিনুর রহমান মুকুলকে আটক করেন। পরে তাকে জাতীয় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত মেয়াদাত্তীর্ন এসব শিশুখাদ্য পরে সেখানে বিনষ্ট করা হয়। দীর্ঘদিন ধরেই সম্পুর্ন বেআইনীভাবে কারখানাটি পরিচালনা সহ নিন্মমানের শিশু খাদ্য উৎপাদনের পাশাপাশি মেয়াদাত্তীর্ন শিশুখাদ্য নতুনভাবে প্যাকটজাত কর বাজার বিক্রি করে আসছিলো কারখানা মালিক মুকুল। উক্ত অভিযানে এ সময় কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর