কলাপাড়ায় পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় পলিথিন রেখে ব্যবসা পরিচালনার দায়ে গতকাল সোমবার বেলা ১১ টার সময় পৌরশহরের সুতাপট্রি এলাকার পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্যাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাশ পরিবেশ সংরক্ষন আইনে তাদের এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলো রবিউল ইসলাম ১০ হাজার টাকা,কবির মৃধা ৩ হাজার টাকা, স্বপন মোল্লা ২ হাজার টাকা,মো.শফিক ২ হাজার টাকা ও মো.শাহআলম ৫০০ টাকা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর