কুমিল্লার তিতাস উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপি উপজেলা পরিষদ মাঠে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (তিতাস- হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুল হাসান মিতু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী,সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূইয়া,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার,তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সালাহউদ্দিন,আহম্মেদ,উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও শেখ শাহিদের কোর-আন তেলোয়াতের পর কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন এম এ মোতালেব হোসেন।
বার্তাবাজার/কে.জে.পি