রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে নির্মম গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন তাসলিমা তাসলিমা বেগম রেনু।সেই হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে ব্যপক অসন্তোষ দেখা দেয়।এমন হত্যা কাণ্ডের বিরুদ্দে প্রতিবাদ জানায় সর্বস্তরের জনগণ।সেই রেশ কাটতে না কাটতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সয়া হাটে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার ভ্যানচালক মিনু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৯ জুলাই) সকালে মিনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।
গত ২১ জুলাই গণপিটুনির শিকার হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর তার মৃত্যু হল।
নিহত মিনু ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
ওসি জানান, গত ২১ জুলাই কালিহাতী উপজেলার নারান্দিয়ার সয়া হাটে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়ার ঘটনায় মিনু মিয়ার ভাই রাজিব হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ২২ জুলাই রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানকে ভর্তি করাতে তথ্য নিতে যান তাসলিমা বেগম। এ সময় ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়।
বার্তাবাজার/এএস