রাজধানী ছাড়িয়ে ডেঙ্গু যেন আচড়ে পড়েছে ফেনীতে

পরামর্শ দেয়া হয়েছে, ডেঙ্গুজ্বরে আক্রন্তরা পবিত্র ঈদে গ্রামে না যাওয়ার জন্য।কিন্তু রোগী গ্রামের যাওয়ার আগেই রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর সংক্রমণ। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।গতকাল রোববার (২৮ জুলাই) সকাল পর্যন্ত ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল ও ফেনী ডায়বেটিস হাসপাতালে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, ফেনী জেনারেল হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে করিডোর, বারান্দা ও বিছানায় ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য মশারিসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাধীন কয়েকজন ডেঙ্গু রোগী ও তাদের স্বজনেরা জানান, হাসপাতালে জায়গার অভাব থাকলেও তাদের দিকে আলাদা নজর রাখছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত কয়েক দিন প্রায় ৫৮ জন ডেঙ্গু আক্রন্ত রোগী এখানে ভর্তি হয়েছে। এর মধ্যে ২২ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। ছয়জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু তাহের পাটোয়ারী জানান, শনিবার সকাল পর্যন্ত জেলা সদর হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ২১। দুপুরে পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। এর মধ্যে চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মোট চিকিৎসা নিয়েছেন ৪৮ জন।

সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, আমরা বিষয়টি খুব ভালো করে দেখছি।এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর