নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াডে ৪ চমক

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের স্কোয়াডে ঠাঁই পেয়েছেন চার স্পিনার।

আগামী মাসে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা।সেই সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন কেন উইলিয়ামসন।

সদ্য সমাপ্ত হওয়া ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য দেখিয়ে ২০১৭ সালে নিউজিল্যান্ডের হয়ে সবশেষ টেস্ট খেলা মিচেল স্যান্টনার এই স্কোয়ার্ডে জায়গা পেয়েছেন। এছাড়া উপমহাদেশের উইকেট স্পিনাদের জন্য ভালো, সেই কথা মাথায় রেখেই বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল, অফ স্পিনার ভিল সামারভিল ও টড অ্যাস্টলকে দলে নিয়েছে কিউইরা।

উল্লেখ্য, আগামী ১৪ জুলাই দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। কলম্বোতে সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২২ জুলাই।

নিউজিল্যান্ড দলঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলাস, অ্যাজাজ প্যাটেল, জিৎ রাভাল, ভিল সামারাভিল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর