ছেলেধরা সন্দেহে গণপিটুনি, নিহত এক, ভয়ে পালালো ৯ পুলিশ

ছেলেধরা গুজব এখন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারতেও।দেশটির বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করছে, এটা এতটাই বয়াবহ আকার ধারণ করেছে যে, এখন নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছে পুলিশও।প্রতিনিয়তই ঘটছে কোন না কোন জায়গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা।এবার ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির।

ঘটনাটি ঘটেছে রোববার (২৮ জুলাই) রাতে আলিপুরদুয়ার জেলার তাসাতি চা বাগানে।

অভিযোগ রাতে ওই যুবককে এলাকার ফুটবল মাঠে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিতে দেয় জনতা। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিস আক্রান্তের উদ্ধারে উল্টে গেলে পুলিসের উপরই চড়াও হয় স্থানীয় বাসিন্দারা।
প্রাণ বাঁচাতে সেসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান আটজন পুলিসকর্মী। এই সুযোগে বেদম গণপ্রহার চলতে থাকে। পরে ফালাকাটা থানা থেকে বিশাল পুলিস বাহিনী যায় আক্রান্ত যুবককে উদ্ধার করতে। কিন্তু তখনও জনতা সামলাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিসকে।

অবশেষে মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় পুলিস। এরপর আক্রান্ত যুবককে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় রাতেই দুজনকে আটক করা হয়েছিল। তাদের জেরা করে এবং রাতভর তল্লাশি চালিয়ে সোমবার সকালে মোট ১৭ জনকে গ্রেফতার করল পুলিস। আজ তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে।

পুলিস জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মারধরের অভিযোগ রয়েছে। মৃত যুবকের পরিচয় জেনে তার বাড়িতে খবর পাঠানোর চেষ্টা করা হচ্ছে। ‌

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর