গানের রিয়্যালিটি শো হয়ে থাকে অনেক। তবে বাংলায় ‘সা রে গা মা আপ’-ই সবথেকে জনপ্রিয়।এমন জনপ্রিয় গানে চ্যাম্পিয়ন হলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য। আর বাংলাদেশের একমাত্র প্রতিযোগী মাঈনুল আহসান নোবেল যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হয়েছেন।
রোববার (২৮ জুলাই) দুই বাংলার জনপ্রিয় এ রিয়েলিটি শোর চূড়ান্ত পর্ব শেষ হয়।চূড়ান্ত পর্বটি প্রচারিত হয় জি বাংলায়।
প্রতিযোগিতায় বিচারকদের রায়ে যৌথভাবে প্রথম রানার্সআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ। নোবেলের সঙ্গে যৌথভাবে তৃতীয় রানার্সআপ হয়েছেন প্রীতম।
সা রে গা মা পার এবারের চূড়ান্ত পর্যায়ে যারা নির্বাচিত ছিলেন, তারা হলেন- সুমন মজুমদার, অঙ্কিতা ভট্টাচার্য, গৌরব সরকার, নোবেল, স্নিগ্ধজিৎ ভৌমিক, প্রীতম রায়। বিজয়ী অঙ্কিতা পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ রুপি ও একটি নতুন গাড়ি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যীশু সেনগুপ্ত। বিচারক ছিলেন মোনালী ঠাকুর, শান্তনু মৈত্র ও শ্রীকান্ত আচার্য।
এদিকে ‘সা রে গা মা পা’ প্রতিযোগিতার মধ্য দিয়ে ভারতের কলকাতা আর বাংলাদেশে দারুণ পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মাঈনুল আহসান নোবেল। তাকে বলা হয় ‘বিস্ময় বালক’।
এই বিশেষণটি বেশিরভাগ সময়ই এসেছে প্রতিযোগিতার বিচারকদের কাছ থেকে। তবে তাদের উচ্ছ্বাস ও দর্শকের ভোটে এগিয়ে থাকলেও গানের প্রতিযোগিতায় শেষ পর্যন্ত প্রথম হতে পারেননি এ তারকা।
গত বছর সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হয় ‘সা রে গা মা পা ২০১৮-১৯’ প্রতিযোগিতা। ভারত থেকে নির্বাচিত ৪৮ প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাঈনুল আহসান নোবেল। বাকিরা নানা ধাপে ছিটকে গেলেও গোপালগঞ্জের নোবেল জায়গা করে নেন চূড়ান্ত পর্বে।
বার্তাবাজার/এএস