মারা গেলেন সৌদি বাদশার বড় ভাই

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন।

স্থানীয় সময় রোববার বিকালে তার মৃত্যু হয়েছে বলে সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

সোমবার পবিত্র শহর মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে তারা জানাজা অনুষ্ঠিত হবে।

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল আজিজ সৌদের জীবিত সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন প্রিন্স বন্দর। এছাড়া শাসক পরিবারটির সবচেয়ে বয়স্ক সদস্য ছিলেন তিনি।

উল্লেখ্য, ১৯২৩ সালে জন্ম নেয়া প্রিন্স কখনো রাষ্ট্রীয় কোনো পদ দায়িত্ব পালন করেননি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর