সম্প্রতি বাজে সময় কা’টাচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। সর্বশেষ ১০ ম্যাচে ২৫.৪ গড়ে করেছেন ২৫৪ রান। এবার টানা ৬ ম্যাচে বোল্ড আউট হয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ বোল্ড আউট হওয়ার লজ্জার রেকর্ড নিজের করে নিলেন তিনি। বিব্রতকর এ রেকর্ড নিজের করে নিতে তামিম পিছনে ফেলেছেন সাকিব ও মাশরাফিকে।
পুরো বিশ্বকাপে একটি মাত্র অর্ধশতক হাঁকিয়েছেন তামিম ইকবাল। শ্রীলঙ্কা সিরিজের প্রথম দুই ম্যাচেও ব্যর্থ তিনি। তবে বাজে ফর্ম ছাপিয়ে তামিমের দৃষ্টিকটু আউট নিয়েই সমালোচনা বেশি হচ্ছে। সর্বশেষ দশ ম্যাচের ছয় ম্যাচেই তিনি সরাসরি বোল্ড আউট হয়েছেন। আর এ ছয় বোল্ড আউটের চারবারই আউট হয়েছেন ইনসাইড এজ হয়ে। তামিমের আউটের ধরণই বলে দেয় তিনি কতটা বাজে সময় কা’টাচ্ছেন।
টানা ছয় বোল্ড আউট দিয়ে বিব্রতকর এক রেকর্ডই গড়লেন দেশসেরা ব্যাটসম্যান তামিম। আজকের ম্যাচে ইশুরু উদানার বলে বোল্ড আউট হওয়ায় তামিমের বোল্ড আউট হওয়ার সংখ্যা ৩১। ২০২ ম্যাচের ২০০ ইনিংসে তামিম মোট আউট হয়েছেন ১৯২ বার। আর এর মধ্যে বোল্ড আউটই হয়েছেন ৩১ বার। লজ্জার এ রেকর্ডে তামিমের পরেই রয়েছেন সাকিব ও মাশরাফি। দুইজনই বোল্ড আউট হয়েছেন সমান ৩০ বার।