সেই রিকশাচালক আনোয়ারের চিকিৎসার দায়িত্ব নিলো ব্যবসায়ী হাফিজুর রহমান

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে ২৪ জুলাই ‘অর্থের অভাবে পচন ধরা পা কাটতে পারছেনা রিকশাচালক আনোয়ার’ শিরোনামে সংবাদ প্রকাশের পরে রিকশা চালক আনোয়ারের চিকিৎসার সকল ব্যয় ভার গ্রহণ করছে পটুয়াখালী জেলা যুবলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী স্থানীয় মানুষের কাছে গরীবের বন্ধু হিসেবে পরিচিত এ্যাড. মোঃ হাফিজুর রহমান।

রবিবার লোহালিয়া খেয়াঘাট এলাকার পাশে বট গাছের নিচে রিকশাচালক আনোয়ারকে দেখে বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমান এনামুলকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হাফিজুর রহমান বার্তা বাজারকে বলেন, রিকশা চালক আনোয়ার অতন্ত্য গরীব অসহায় মানুষ। তার পাশে কেউই নেই। বার্তা বাজারে ‘অর্থের অভাবে পচন ধরা পা কাটতে পারছেনা রিকশাচালক আনোয়ার’ শিরোনামে সংবাদ টা দেখে অনেক খারাপ লেগেছে আমার। তাই আজ আমার বন্ধু চিকিৎসক ওয়াহিদুজ্জামান শামিমকে নিয়ে এখানে এসেছি। দ্রুত সময়ের মধ্যে ওই চিকিৎসা শুরু হবে।

এবিষয়ে চিকিৎসক ওয়াহিদুজ্জামান শামিম বার্তা বাজারকে বলেন, মেডিকেল টার্মে এটিকে গ্যাংরি বলে(পায়ে পচন)। তার পা কাটতে হবে। দ্রুত সময়ের মধ্যে তার পা কাটার উদ্যোগ গ্রহণ করা হবে।

রিকশা চালক আনোয়ার বলেন, আমি খুসি আজ স্যারা এখানে আসছে। আমার পা কাটা হবে। পোকের যন্ত্রণা থেকে মুক্তি পাবো।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর