ডিএনসি’র অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল (ডিএনসি) ঢাকা জেলা মাদকবিরোধী বিশেষ অভিযানের ৪র্থ দিনে অভিযান চালিয়ে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৮ জুলাই) আশুলিয়ার নিরিবিলি মুক্তধরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।

ডিএনসি ধামরাই সার্কেল ইন্সপেক্টর আব্দুস সালামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এব্যাপারে তিনি জানান, আজ (রবিবার) মাদক বিরোধী বিশেষ অভিযানের ৪র্থ দিনে আশুলিয়া থানাধীন নিরিবিলি মুক্তধরা এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মোসাঃ বকুল (৫৫) কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আশুলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় (আশুলিয়া থানা মামলা নং ৯৮)।

তিনি আরও বলেন, এছাড়া ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ পূর্বক সেবনের অপরাধে আসামি মোঃ উজ্জ্বল হোসেন (৪০) ও মোঃ রাসেল (২২) কে মোবাইল কোর্টের মাধ্যমে ২০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আটক মহিলা মোসাঃ বকুলের নামে আশুলিয়া থানায় আরো দুটি মাদক মামলা রয়েছে বলেও জানান ডিএনসি’র এই কর্মকর্তা।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর