আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বেজীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে বেজীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মুক্তা খানম।

অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে ১৭নং জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মো. তামিম শরীফ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান (জাহিদ),ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন ও সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান (আহাদ) প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার প্রীতিকনা বিশ্বাস ,সহকারী শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক ও লাবণী রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শমসের উদ্দীন টিটো এবং খেলা পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মোঃ আসলাম হোসেন।

খেলা শেষে একই মাঠে সমাপনী অনুষ্ঠানে
বিজয়ী দল, রানার্স আপ ও শ্রেষ্ঠ খোলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিগণ। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর