কুমিল্লার লাকসামে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দেবর-ভাবীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত নারী মাদক কারবারি বিলকিছ আক্তার মুন্নি (৩২) ও তার দেবর আরমান হোসেন আজাদকে (২৫) পৌরসভার গাজীমুড়া পশ্চিমপাড়া নিজ বাড়ি থেকে শনিবার বিকেলে গ্রেফতার করা হয়।
রোববার তাদেরকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা ওই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে আরাফাত হোসেন মুরাদের স্ত্রী ও ছোট ভাই।
জানা গেছে, ওইদিন বিকেলে ইয়াবাসহ স্থানীয় লোকজন তাদেরকে আটক করে লাকসাম থানায় খবর দেয়। পরে এসআই জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশ দেহ তল্লাশী করে মুন্নির কাছ থেকে ১৫০ পিস ও আজাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত আজাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
লাকসাম থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসআর