বাংলার লোকসংগীতের একটি অন্যতম ধারা হচ্ছে গম্ভীরা গান। এ গানের প্রধান কেন্দ্র রাজশাহী অ ল। আর এ ধরনের গানে প্রধান আকর্ষণ থাকে নানা-নাতির অভিনয়ের মাধ্যমে কথার বিনিময়। মূলত তাদের অভিনয়, গান, সংলাপ, সুরের তালে তালে একটি নির্দিষ্ট বিষয়ের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তুলে ধরা হয়। গম্ভীরা গানের এই ঐতিহ্যবাহী বৈশিষ্টের উপর ভিত্তি করে দেশে প্রথমবারের মত নির্মিত হয়েছে অ্যানিমেশন ফিল্ম ‘১৬ আনা ভরসা’।
চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা দলকে নিয়ে এটি পরিচালনা করেছেন তরুণ চলচিত্র নির্মাতা মহিউদ্দিন মোস্তফা এবং কারিগরি সহযোগিতা করেছে ফিল্ম ক্যাসল ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড। বাংলাদেশের স্বনামধন্য একটি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এটি নির্মিত হয়েছে। এখানে নানা-নাতির ভূমিকায় কণ্ঠ দিয়েছেন যথাক্রমে সাইদুর রহমান ও মনির হোসেন। ফিল্মটির নির্মাণ সম্পর্কে মহিউদ্দিন মোস্তফা বলেন, দেশের ঐতিহ্যবাহী গানগুলো কালের বির্বতনে হারিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো আমাদের দেশের লোকজ সম্পদ। এগুলোকে বাচাঁনোর দায়িত্ব সবার। আর এজন্যই প্রচারণার কাজে গম্ভীরা দলকে নিয়ে আমি এটি নির্মাণ করেছি।
বার্তাবাজার/এসআর