রামগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন

লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। কৃষকদের মাঝে ফলদ চারা বিতরণের মধ্য দিয়ে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

রামগঞ্জ উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদের সভাপতিত্বে এবং ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়ার উপস্থাপনায় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এমপি ড. আনোয়ার হোসেন খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, শিক্ষা অফিসার দৌলতর রহমান,প্যানেল মেয়র মামুনুর রশিদ আখন্দ, বি আর ডি বি চেয়ারম্যান সুমন ভূইয়া,উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামসু,যুগ্ন আহবায়ক এস এম মোজাম্মেল হক,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল,সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ,পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া প্রমুখ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর