বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এ আন্তঃবিভাগীয় ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০১৯ (সিজন-২) অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অ্যাসোসিয়েশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টুডেন্টস (অ্যাডামস্) আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় পরিসংখ্যান বিভাগকে পরাজিত করে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ চ্যাম্পিয়ন হয়। বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে প্রাকৃতিক দুর্যোগের তুলনায় মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতির পরিমাণ বেশি’ সরকারী দলে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও বিরোধী দলে ছিল পরিসংখ্যান বিভাগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
ভাইস-চ্যান্সেলর ডিবেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এধরনের জ্ঞান চর্চার শিক্ষার্থীদের দক্ষতা এবং সৃজনশীলতাকে বহুগুন বাড়িয়ে দেয়। পরে ভাইস-চ্যান্সেলর আয়োজকদের এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও অ্যাডামস্-এর সভাপতি ড. মোঃ এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি ড. মো: মাগফুর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ্-আল-মাহবুব, প্রভাষক মো: সানজিদ ইসলাম খান, পরিসংখ্যান বিভাগের প্রভাষক ফারজানা জান্নাত তসিসহ ব্রুডা, অ্যাডামস এবং ডিবেট কাউন্সিল, রংপুরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে আরও কয়েকটি বিষয়ের উপর আয়োজিত প্রতিযোগিতারও বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, গত ২৬ ও ২৭ জুলাই-এ অনুষ্ঠিত প্রতিযোগিতার কয়েকটি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পরিসংখ্যান বিভাগ, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, বাংলা বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্রাথীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
বার্তাবাজার/এসআর