নরসিংদীর বিদায়ী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ (বিপিএম,পিপিএম) এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম, বার)।
আজ ২৮ জুলাই রোববার পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্ব বুঝে নেন তিনি। গত ১৪ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল এ্যাকশন গ্রুপ সিটিটিসির উপ-পুলিশ কমিশনার থেকে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হন।
জানা যায়, প্রলয় কুমার জোয়াদ্দার ২৪তম বিসিএসের মাধ্যমে ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার, পুলিশ সদর দফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন কাজের স্বীকৃতির হিসেবে দুই দুইবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদকে ভূষিত হন।
প্রলয় কুমার জোয়াদ্দার ১৯৭৩ সালে নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলার স্বল্প পাগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স মাষ্টার ও ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব নর্দ আম্ব্রিয়ান থেকে ব্রিটিশ ল’তে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারের সহধর্মীনি বিপ্লবী রাণী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন।
নরসিংদীর পুলিশ সুপার হিসেবে যোগদানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, পুলিশের দায়িত্ব সব সময় চ্যালেঞ্জিং। জেলার পুলিশ সুপার হিসেবে আমাদের কিছূ আইনগত দায়িত্ব রয়েছে সে গুলি যথাযথ পালনের চেষ্টা করবো। পুলিশের প্রতি প্রচলিত ধারনা ভেঙ্গে ওরিয়েন্টাল পুলিশিং উপহার দেয়ার চেষ্টা করবো। থানা হবে সেবার প্রাণ কেন্দ্র, সে লক্ষে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমি সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করি।
বার্তাবাজার/আরএইচ