শেরপুর জেলার নকলা উপজেলায় বাড়ির পাশের এক ড়োবার পানিতে পড়ে আহাদ মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। সে নকলা উপজেলার ধনাকুশা গ্রামের খালপাড় এলাকার চাঁন মিয়ার ছোট ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ২৮ জুলাই রোববার সকাল ৮টার দিকে চাঁন মিয়া তার দুই ছেলেকে নিয়ে একই গ্রামে নানা মৃত এন্নাস আলীর বাড়িতে বেড়াতে যান। পরে চাঁন মিয়া তার ছেলেদেরকে ঘরে বসিয়ে রেখে জরুরি কাজে বাড়ির বাহিরে চলে যায়। এদিকে শিশু আহাদের বড় ভাই মোবাইলে আসক্ত হয়ে পড়ায়, আহাদ মিয়া সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় এবং কেউ দেখার আগেই তার মৃত্যু ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। হঠাৎ ছোট ভাইয়ের কথা মনে হওয়ায় এবং তাকে না পাওয়ায়, বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় কাপড়ের মত কিছু একটা ভাসতে দেখে ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে আহাদ মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
শিশু আহাদ এর মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান সুজা এবং স্থানীয় পল্লী চিকিৎসক ও আওয়ামী লীগ নেতা মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/আরএইচ