রূপগঞ্জে গ্যাস সংযোগ বন্ধ থাকায় ৩০ গ্রামের মানুষের ভোগান্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় গ্যাস পাইপ লাইন বিকট শব্দে ফেটে বিস্ফোরণের ঘটনায় গত দুই দিন ধরে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়ায় ৩০ গ্রামের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিস্ফোরিত হাই-প্রেসারের পাইপ লাইন মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন। গত শনিবার বেলা পৌনে ৩টায় উপজেলার হাটাব এলাকায় পাইপ লাইন থেকে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটলে ডিআরএস (কন্ট্রোল রুম) থেকে পুরো এলাকার গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিতাস গ্যাসের ট্রান্সমিশন ডিএন্ডডি ডেমড়া শাখার একটি টিম মেরামত কাজ চালিয়ে যাচ্ছিলেন।
জানা গেছে, শনিবার বেলা পোনে ৩ টার দিকে হাটাবো এলাকার পারটেক্স পেপার মিলের নির্মানাধীন আরএমএস কাজ করার সময় হঠাৎ করে গ্যাসের লাইনের পাইপ ছুটে এবং ফেটে গিয়ে বিস্ফোরিত হয়।

এসময় আরএমএস কক্ষের টিনের চালা উড়ে যায়। গ্যাসের হাওয়া প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উচুঁতে উঠে যায়। এতে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। আশ-পাশের পুরো এলাকা কেঁপে উঠে। লোকজন ছুটাছুটি করতে শুরু করে। ঘটনাস্থলে এবাদত হোসেন নামের একজন নিহত হয়। এসময় আতিকুল্লাহ মিঠু, মহসিন, আবু তাহের ও বাবুল নামের ৪ জন গুরুতর আহত হয়। আহতের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে কা ন ফায়ার সার্ভিস ও জোবি-অ সোনারগাঁও যাত্রামুড়া কার্যালয়ের একটি দল, থানা পুলিশ ও ইন্ডাসট্রিয়াল পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভুলতাস্থ্য তিতাস গ্যাসের ডিআরএস থেকে মুল পাইপ লাইনের গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়। পরে ধীরে ধীরে গ্যাস বের হওয়া নিয়ন্ত্রণে এসে যায়। এতে করে প্রায় ৩০ গ্রামের মানুষের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েন।

বিশেষ করে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, গোলাকান্দাইল, ভায়েলা, শিংলাবো, পাঁচাইখা, সাওঘাট, টেকপাড়া, মাঝিপাড়া, সোনাব, মিয়াবাড়ীসহ বেশ কয়েকটি এলাকার মানুষ গ্যাস না থাকায়ং খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। কেউ কেউ মাটির চুলায় রান্না করেছেন। আবার কেউ কেউ তেলের চুলা ব্যবহার করেছেন। আবার কেউ কেউ হাট বাজার থেকে খাবার এনে খেয়েছেন। বিভিন্ন মিলকারখানার শ্রমিকদের ভোগান্তি হচ্ছে সব চেয়ে বেশি। শ্রমিকরা গ্যাসের জন্য রান্না করতে না পেরে না খেয়েই কর্মস্থলে যেতে হয়েছে। দ্রুত সময়ে গ্যাস সংযোগ চালু করা না হলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ-বিক্ষোভসহ বৃহৎ আন্দোলনের ঘোষনা দিয়েছেন।

এদিকে, বেশ কয়েকটি শিল্প কারখানায়ও গ্যাস না থাকায় উৎপাদন বন্ধ রয়েছে। ওইসব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা বেকার সময় পার করছেন। এতে করে ব্যপক ক্ষতি হচ্ছে।

জোবি-অ সোনারগাঁও (জোনাল বিক্রয় অফিস) যাত্রামুড়া শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নিপেন্দ্রনাথ বিশ^াস বলেন, দূর্ঘটনাকবলিত গ্যাস পাইপ লাইনটি মেরামতের আগ পর্যন্ত ভুলতা ডিআরএসের আওতাধীন এলাকা গুলোতে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের ট্রান্সমিশন ডিএন্ডডি ডেমড়া শাখার একটি টিম মেরামত কাজ চালিয়ে যাচ্ছিলেন।

তিতাস গ্যাসের ট্রান্সমিশন ডিএন্ডডি ডেমড়া শাখার উপ-ব্যবস্থাপক আক্তারুজ্জামান বলেন, বিস্ফোরিত পাইপ লাইনের বেশ কিছু স্থানে ড্যামেজ হয়ে গেছে। এ কারনে ড্যামেজ স্থান গুলো কেটে ফেলে মেরামত কাজ করায় সময় লাগছে। আমরা গ্রাহকদের চিন্তা মাথায় রেখে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছি। মেরামত কাজ শেষ হলেই গ্যাস চালু করে দেয়া হবে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর