পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম) বলেছেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ছেলেধারা, গলাকাটা ভিত্তিহীন নিছক গুজব প্রতিরোধসহ সমাজের উন্নয় ও শান্তি রক্ষায় ইমামদের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে। কারন সমাজের মানুষ এখনও ইমামদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, বিশ্বাস করে। তাই ইমামরা তাদের মসজিদে, মসজিদে এবং বিভিন্ন দোয়া মিলাদে ও মাদ্রাসায় গুজব সম্পর্কে সচেতন করতে পারেন এবং করবেন। সমাজের দুষ্ট লোকেরা গুজব ছড়িয়ে পদ্মা সেতুর উন্নয়নসহ সরকারের অর্জন বিনষ্ট করার অপচেষ্টা করছে। এ ব্যাপারে ইমামদেরসহ সমাজের সকল স্তরের মানুষকে সতর্ক থাকার জন্য আহবান জানান পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।
তিনি আজ রবিবার সকাল ১০টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইমামদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল হক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টারস) শেখ বিল্লাল হোসাইন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, বড় জামে মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, ধর্মীয় নেতা আলহাজ্ব মোঃ নেয়াম হুজুর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডিবি’র ইনচার্জ মোঃ জাকির হোসেন প্রমুখ। সভায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও যুবকসহ সাধারন মানুষ অংশগ্রহন করেন। সমাবেশে সদর উপজেলার মসজিদ সমূহের তিন শতাধিক ইমাম ও মসজিদ ভিত্তিক কোরান শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/আরএইচ