নদী থেকে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাথাবিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টায় রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর ধানঘড়া ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ব্রিজের নীচে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে রায়গঞ্জ থানার পুলিশ এসে মাথা বিহীন লাশ উদ্ধার করে। এই সংবাদ ছড়িয়ে পড়লে লাশ দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা ভিড় জমায়।

রায়গঞ্জ থানার এএসআই ফরহাদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান লাশের মাথা নেই। ধারণা করা হচ্ছে, হত্যার পরে লাশ নদীতে ভাসিয়ে দেয় দুর্বৃত্তরা।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর