বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা বাজার এলাকায় ২৮ জুলাই রোববার বিকেলে ঢাকাগামী কোচের ধাক্কায় মোস্তফা (২৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের হাবিল সরকারের ছেলে মোস্তফা ভ্যান চালিয়ে ছোনকা বাজারের দিকে আসছিল। এ সময় ঢাকাগামি দ্রুতগতির একটি কোচ তাকে সজোরে ধাক্কা দিলে মোস্তফা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথেই সে মারা যায়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, সড়ক দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে। এ ব্যাপারে শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর