গুজব ও ডেঙ্গু প্রতিরোধে ওসি’র সচেতনতামূলক সমাবেশ

পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে’ এই গুজবকে কেন্দ্র করে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি রোধে এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় ও ফসিউল উলুম মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে সৃষ্ট ভয়-ভীতি দূর করা ও সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করছে শেরপুর জেলা পুলিশ। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম’র নির্দেশে ২৮ জুলাই রোববার সকাল সাড়ে ১০টায় স্কুল ও মাদ্রাসায় ছেলে ধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশ করেন, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও একই দিন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে ফসিউল উলুম মাদ্রাসা ও স্কুলে পৃথক দুটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গুজব প্রতিরোধ এবং ডেঙ্গু জ্বরে করণীয় বিষয়ে জেলা পুলিশের ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ছেলে ধরা এই গুজব রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা মূলক দিক নির্দেশনা ও আলোচনা করা হয়। একই সাথে শিক্ষক, অভিভাবকগণের সহযোগিতা কামনা করেন। এছাড়াও কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ অথবা শেরপুর জেলা পুলিশের কন্টোল রুম- ০১৭৬৯৬৯৩৪৪০, ০১৫৫৮৪৯৫৭১৮ এ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর