কাশ্মীরের মনের কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। রোববার (২৮ জুলাই) নিজের রেডিও অনুষ্ঠান মন কি বাতে মোদী বললেন কাশ্মীরের কথা। তিনি এদিন জানান যারা দেশের ভিতরে, বিশেষ করে কাশ্মীরে উন্নয়ন থামিয়ে হিংসা ছড়াচে চাইছে, তারা কোনওদিন সফল হবে না।
যে ভারত কাশ্মিরকে অন্যায়ভাবে চেপে ধরে বসে আছেন সে দেশটির প্রধানমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে এল নরম সুর।
কেন্দ্র কাশ্মীর নিয়ে বিশেষ যত্নবান বলেও এদিন উল্লেখ করেন তিনি। মোদীর কথায় উন্নয়নের জোর বুলেট বা বোমার থেকে অনেক বেশি। সেটা কাশ্মীর বোঝে। আর তাই কাশ্মীর খাবার চায়, উন্নয়ন চায়, চাকরি চায়। বোমা-গুলি দিয়ে সেই দাবি পূরণ যে কোনও দিন সম্ভব নয়, তা কাশ্মীরের শান্তিপ্রিয় সাধারণ মানুষ বোঝেন।
সম্প্রতী কাশ্মীরের তরুণরা দেশের স্বাধীনতার ব্যাপারে বেশ সরব।এটা অবগত আছেন মোদী সরকারও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে কাশ্মীরের যুবকরা আইনের অনুশাসন চান। যার ব্যবস্থা করেছে কেন্দ্র৷ সীমান্তে কড়া পাহারা আর কাশ্মীরের মধ্যে সেনার টহল সেই জোর ফিরিয়ে আনছে মানুষের মনে। তিনি বলেন, এই প্রথম কাশ্মীরের গ্রামে গ্রামে কেন্দ্রীয় প্রকল্পের বার্তা নিয়ে ৪৫০০টি পঞ্চায়েতে কাজ শুরু করেছেন সরকারি আধিকারিকরা। তারা সাধারণ কাশ্মীরিদের সরকারি প্রকল্পগুলির সুবিধা বোঝাবেন।
বার্তাবাজার/এএস