প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি জৈন্তাপুর উপজেলা পরিষদে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে বলেন, কেউ ভুল তথ্য নিয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য যাবেন না। তিনি আরো বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দেশ সরকার দেশ অনুযায়ী রেট নির্ধারণ করে দিয়েছে। আপনারা কেউ দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। অনেকেই দালালের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে নানা ভোগান্তি ও হয়রানীর শিকার হয়ে সেদেশে কারাবন্দি জীবন যাপন করছেন।
২৮ জুলাই রবিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬বারে নির্বাচিত সংসদ ইমরান আহমদকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের পূর্ণমন্ত্রী করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে বৃহত্তর জৈন্তাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান এবং মন্ত্রীকে ফুল দিয়ে বরন করেন জৈন্তাপুর উপজেলার সর্বস্থরের জনতা।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাবরেজিষ্টারী মাঠে গনসংবর্ধনার আয়োজন করা হয়। জৈন্তাপুর উপজেলা ভারপাপ্ত নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়জুল হক প্রমুখ।
বার্তাবাজার/আরএইচ