পাবনায় বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল এসোশিয়েশন’র মানববন্ধন

পাবনায় কমিনিউনিটি ক্লিনিক ম্যাট হতে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের উপসহকারী কমিউনিটিমেডিক্যাল অফিসার পদে পদ সৃষ্টি ও পদায়নসহ ৪ দফা দাবীতে মানববন্ধন ওজেলাপ্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট পাবনা জেলা শাখা।

রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, সম্পাদক আবু তালহা,সহসম্পাদক রুহুল আমিন,আমাজদহোসেন,নয়ন আবিব,আশিকুর রহমান,আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম মান্না প্রমুখ। বক্তারা কমিনিউনিটি ক্লিনিক ম্যাট হতে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের উপসহকারী কমিউনিটিমেডিক্যাল অফিসার পদে পদ সৃষ্টি ও পদায়ন, বঙ্গবন্ধুর ৫ বার্ষিকীর (১৯৭৩-৭৮) পরিকল্পনা মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে,মেডিক্যালর্বোড অব বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে এবং ইন্টার্নি ভাতার দাবী জানান।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর