দলীয় ব্যর্থতার দিনে এলিট ক্লাবে নাম লেখালেন মুশফিক

দলীয় ব্যর্থতার দিনে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ছয় হাজারি ক্লাবের সদস্য হলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের এ মিডলঅর্ডার ব্যাটসম্যান রোববার (২৮ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে ৮ রান করে ছয় হাজারি ক্লাবের সদস্য হন।তবে মুশির এমন সাফল্যের দিনে ভালো নেই তার দল।লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ রক্ষার মিশনে নেমে পথ হারিয়েছে তামিম-সৌম্যরা।ওয়ান ম্যান আর্মি হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশি।

বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ছয় হাজার রান করেছেন মুশফিক। তার আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসান ছয় হাজার রান করেছিলেন।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের এই তারকা ক্রিকেটার ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি ফিফটির সাহায্যে এই রান করেছিলেন।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।তিনি ১৪ হাজার ৩৪৩ রান সংগ্রহ করেন।এ রান সংগ্রহে তাকে করতে হয়েছে ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি ফিফটি। একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৭০৭ রান করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।

টেস্ট ক্রিকেটেও বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান তামিম ইকবালের। তিনি ৫৮ টেস্টে ৪ হাজার ৩২৭ রান করেন। ৪ হাজার ৬ রান করে দ্বিতীয় পজিশনে মুশফিকুর রহিম। ৩ হাজার ৮০৭ রান করে তৃতীয় পজিশনে সাকিব।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর