৬ দিনে পাবনা জেনারেল হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী

পাবনায় ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় মহিলা ও শিশুসহ ৯জনকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে ২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়েছে। জানা গেছে ঢাকা থেকে ফেরার পরপরই জ্বরে আক্রান্ত হন। এর পর পরীক্ষা করে দেখা গেছে তাদের শরীরে ডেঙ্গু সংক্রমন ঘটেছে। আবার অনেকে ঢাকা থেকে বেড না পেয়ে ফিরে এসেছে। এরা সবাই পাবনার কিন্তু ঢাকায় থাকে।

এদিকে এ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিডস না থাকায় একটু বিপাকে পড়তে হয়েছে চিকিৎসকদের। তবে গত ২৪ ঘন্টায় এক শিশু সহ ৯ জন ডেঙ্গু রোগে আক্রান্তদের সবাইকে বাইরে থেকে পরীক্ষা করে এখানে ভর্তি করা হয়েছে।

সরজমিন রোববার দুপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তার স্বজন দের সাথে কথা বললে তারা জানান ঢাকা মেডিকেল হাসপাতালে বেড না পেয়ে পাবনায় এসে আমি আমার ছেলেকে ভর্তি করেছি।

ডেঙ্গু আক্রান্ত রোগী আলিম হোসেন (২২) জানান গত ২৬ তারিখে হঠাৎ করে মাথা ব্যাথা ও জ্বর আসে, ডাক্টর রক্ত পরিক্ষা করার পর ডেঙ্গু ধরা পরে, পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ রঞ্জন কুমার দত্ত জানান, কিডস এর ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা বাইরে পরীক্ষা করে চিকিৎসা সেবা দিয়ে গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে এক শিশু সহ ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, গত ২৩ জুলাই থেকে এ পর্যন্ত ২৯ ডেঙ্গু আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়। এদের মধ্যে ১টি শিশু ও ১টি মহিলা রোগী রয়েছেন। তবে এখানে না থাকলেও পাবনার বিভিন্ন ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর