গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে চৌড়াপাড়া সোমবাড়িয়া বাজার খেয়াঘাটে গোসল করতে গিয়ে তামজিদ (১৫)নামের কিশোরের মৃত্যু।
জানাযায় বন্দর ২৫ নং ওয়ার্ড চৌড়াপারা সোমবাড়িয়া বাজারের মৃত শুক্কুর মিয়ার ছোট ছেলে তামজিদ দুপুর ১ টার সময় সোহাগপুর টেক্সটাইল মিলস্ কাজ থেকে লাঞ্চ করার জন্য বাড়িতে আসে পরে প্রতিদিনের মতো আজ ও গোসল করার জন্য সোমবাড়িয়া বাজার খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে যায়।

নদীতে ডুব দিয়ে আর উঠেনি নিখোঁজ হয় পরে সবাই তাকে খোঁজাখুঁজি করে প্রায় ৩০ মিনিট খুঁজা খুঁজির পর তাকে পাওয়া যায়
তার অবস্থা খারাপ দেখে সাথে সাথে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর