ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি আবেদন ৪ নভেম্বর শুরু হবে চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
আজ রোববার বেলা ১১টায় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিন্ধান্ত গৃহীত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্টসহ ভর্তি কমিটির সদস্যবৃন্দ। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও রেজিস্ট্রার (ভারঃ) এস, এম, আব্দুল লতিফ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ফরম ২ সেপ্টেম্বর হতে বিতরণ করা হবে। অনলাইনের মাধ্যমে এ ফরম বিতরণ চলবে ১ অক্টোবর পর্যন্ত। এছাড়া আগামী ৪ নভেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৫ নভেম্বর।
এবছর মোট ৪ টি ইউনিটের অধীনে ৩৩ টি বিভাগে ২২৭৫ জন পরীক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য ১২০ নম্বরের এ ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে থাকবে ৬০ নম্বর, নৈর্ব্যক্তিক লিখিত পরীক্ষায় থাকবে ২০ নম্বর এবং এস,এস,সি/সমমান এবং এইচ,এস,সি/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে থাকবে (২০+২০)= মোট ৪০ নম্বর। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
বার্তাবাজার/আরএইচ